ঢাকাSaturday , 2 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাবেক ভিপি আমান হত্যা মামলার বিচারের দাবিতে মেয়ের সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 2 February 2019, 20:42

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি আমান হত্যা মামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে তার পরিবারের সদস্যরা।
শনিবার (২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আমানুল্লাহ আমানের মেয়ে কলেজ ছাত্রী নিশাত তাছনীন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আমান হত্যাকাণ্ডে জড়িতরা তাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে। এমনকি মামলা তুলে নেওয়ার জন্যও চাপ প্রয়োগ করছে।
এ সময় আরও বলা হয়, ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা বিএনপির বর্ধিত সভা চলাকালে দলের দুই পক্ষের সংঘর্ষের সময় জেলা মৎস্যজীবী দলের তৎকালীন সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৮৯ জনকে আসামি করে মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ ৫৪ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। ঘটনার পর থেকে আসামিরা মামলাটি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আসামিরা এখন তাদের হুমকি দিচ্ছে। এমনকি যারা মামলার সাক্ষী হয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাদের জমিও দখল করে নিচ্ছে তারা।

এ সময় আমান কন্যা নিশাত তাছনীন প্রশ্ন তুলে বলেন, আর কতকাল পর বাবা হত্যার বিচার পাবো?
সংবাদ সম্মেলনে আমানের মা ফাতেমা খাতুন, ভাই আবদুল কাদেরসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে আমান হত্যার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *