ঢাকাSaturday , 2 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে এসএসসির প্রথম দিনে পুরনো প্রশ্ন দেওয়ায় কেন্দ্র সচিবসহ তিনজনকে অব্যাহতি

admin ঢাকা
আপডেট: 2 February 2019, 16:38

সমীর রায়: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আচর্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ভুলক্রমে ২০১৮ সালের প্রশ্ন দেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবসহ তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন ওই কেন্দ্র পরিদর্শন করে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

অব্যাহতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, কেন্দ্র সচিব সুকপদ বাইন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও অফিস সহকারি ইয়াসিন আলী।

একই সাথে ওই কেন্দ্রের সহকারি সচিব আশাশুনির কুন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামকে চাম্পাফুল আচর্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, তাদের ৩১ জন শিক্ষার্থীকে প্রথমে ২০১৮ সালের প্রশ্ন দেওয়া হয়। বিষয়টি এক ঘণ্টা পরে জানাজানি হলে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে পরামর্শ ক্রমে তাদের খাতা ও প্রশ্নপত্র নিয়ে পুনরায় নতুন খাতা ও ২০১৯ সালের প্রশ্ন দেওয়া হয়।

চাম্পাফুল আচর্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠের নতুন কেন্দ্র সচিব আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুরাতন প্রশ্ন পাওয়া শিক্ষার্থীদের পরে নতুন খাতা ও প্রশ্ন দিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *