নবজীবন ইনস্টিটিউটে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নবজীবন ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান।
নবজীবন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহিদ খানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন, নবজীবন ইনস্টিটিউটের সভাপতি তারেকুজ্জামান খান প্রমুখ।
বক্তারা বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে জঙ্গীবাদ, মাদক আর সন্ত্রাস রোধ করতে হবে। কেবল পড়ালেখা নয়, শরীর ও মানসিক বিকাশে শিক্ষার্থীদের এমন কর্মসূচিতে অংশ গ্রহণ করতে হবে। এসময় বক্তারা নবজীবন ইনস্টিটিউটের সাফল্য ও প্রতিষ্ঠাতা শহিদ খানের দীর্ঘায়ু কামনা করেন।
আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক পলাশ কুমার রায়, যুগ্ম আহবায়ক শেখ বোরহান আলী, শিক্ষক কাজী মফিজুল হক, বাসুদেব বৈদ্য, মোশাররফ হোসেন, শেখ মফিজুর রহমান হ্যাপি, নাসরিন জামান, সাব্বির আহম্মেদ, আল মামুন, মাসুম বিল্লাহ, রাশেদ্জ্জুামান, অহিদুজ্জামান খান, অভিভাবক হাসিবুর রহমান, জিএম সাইফুল ইসলাম, তানজিলা বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুব্রত হালদার।

Leave a Reply