কলারোয়ায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় দৈনিক যুগান্তরের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কলারোয়ায় কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে যুগান্তরের কলারোয়া প্রতিনিধি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরএমসেলিম শাহনেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও কালের কন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. কামাল রেজা, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের মহা-পরিচালক কামরুল ইসলাম সাজু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাড. কাজী আব্দুল্লাহ আল হাবিব।

Leave a Reply