তালায় বিনা সরিষার মাঠ দিবস
সৌমেন মজুমদার, তালা: তালায় বিনা সরিষা-১০ এর মাঠ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টায় বাংলাদেশ পরমানু কৃষি ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রে সাতক্ষীরার আয়োজনে উপজেলার নগরঘাটা রাইচমিল বাজার সংলগ্ন মাঠে স্থানীয় কৃষকদের উপস্থিতিতে এই মাঠ দিবস পালিত হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা আল-আরাফাত বতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ্বাস। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা নয়ন হোসেন, জেলা প্রশিক্ষণ কৃষি অফিসার নূরুল ইসলাম, পরিদর্শন অফিসার আনছার আলী, সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply