শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌ থানায় পুলিশ সেবা সপ্তাহ পালিত
এস এম সাহেব আলী, গাবুরা: শ্যামনগরের বুড়িগোয়ালিনীর নৌ-থানায় পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নৌ থানার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুড়িগোয়ালিনী নৌ পুলিশ থানার উদ্যোগে এক র্যালি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুড়িগোয়ালিনী খেয়াঘাটে শেষ হয়।
এসময় বুড়িগোয়ালিনী নৌ-থানার অফিসার ইনর্চার্জ অনিমেশ হালদার বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণ যদি পুলিশের পাশে থেকে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করে তাহলে দেশ থেকে সবধরণের অপরাধ দমন করা সম্ভব হবে। এ সময় তিনি পুলিশ সর্বোচ্চ সেবা দেবে বলে আশ্বাস দেন। অফিসার ইনচার্জ আরও বলেন, তাড়াহুড়ো করে লঞ্চে আরোহন বা অবতরণ করবেন না। এ সময় উপস্থিত ছিলেন ডা. আব্দুল গণি ইউপি সদস্য ডা. শরীফ, মাস্টার মুজিবুর রহমান প্রমুখ। স্থানীয় সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে বুড়িগোয়ালিনী নৌ থানায় নৌ পুলিশ সেবা সপ্তাহ উদযাপন হয়।

Leave a Reply