ঢাকাFriday , 1 February 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শাকদাহ ব্রীজের রেলিং ভেঙ্গে ট্রাক-মহেন্দ্র পানিতে, আহত ৩

admin ঢাকা
আপডেট: 1 February 2019, 00:21

নাজমুল ইসলাম, পাটকেলঘাটা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের শাকদাহ ব্রীজের রেলিং ভেঙ্গে খুলনাগামী মাছের ট্রাক-মহেন্দ্র পানিতে পড়েছে। এ ঘটনায় মহেন্দ্র চালক আব্দুল হালিমসহ তিনজন আহত হয়েছে। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের শাকদাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, রাত ১১টার দিকে সাতক্ষীরার দিক থেকে আসা মাছের ট্রাক ও মহেন্দ্র ব্রিজের রেলিং ভেঙ্গে পানিতে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদরে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিস একটি ইউনিট উদ্ধারকাজ পরিচালনা করছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *