ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটার বড়বিলা গ্রামের আকছেদ মোল্লার ছেলে মিলন মোল্লা (২২) মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। গত রোববার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর পূর্বে আকছেদ মোল্যা পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়ায় কাজ করতে যায়। তার কয়েকবছর পর ছেলে মিলন মোল্লাও বাবার সাথে মালয়েশিয়ায় কাজ করতে যায়। গত রোববার মিলন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
সূত্র আরও জানায়, রবিবার মিলন মোল্লা মোটর সাইকেল চালানো অবস্থায় পিছন দিক থেকে আসা যাত্রীবাহী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার তার মরদেহ গ্রামের বাড়ি পৌঁছানোর কথা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
