আশাশুনি প্রতিনিধি: কুল্যা ইউনিয়ন যুবলীগের ২নং ওয়ার্ড কমিটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) গুনাকরকাটি প্রাথমকি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুল্যা ইউনিয়ন যুব লীগের সভাপতি ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর। ২নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল হাসান, ভাইস চেয়ারম্যান প্রার্থী হেনা গাজী, যুবলীগ নেতা ওমর সাকি পলাশ প্রমুখ। সভার ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমান হবিকে সভাপতি, আবুল খায়ের সহ-সভাপতি, আক্তারুজ্জামান আক্তার গাইন সাধারণ সম্পাদক, উজ্জল হোসেন যুগ্ম সম্পাদক ও কবীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ২নং ওয়ার্ড যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।
