ঢাকাThursday , 31 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় সরদার মশিয়ারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আ’লীগের বিক্ষোভ মিছিল

admin ঢাকা
আপডেট: 31 January 2019, 21:33

সৌমেন মজুমদার, তালা: তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রত্যাশী সরদার মশিয়ার রহমানের উপর হামলার প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগ এর উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমারের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সদর ইউনিয়ন আওয়ামী লীগ’র সভাপতি শাবাবুদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বাংলাদেশ আওয়ামী যুবলীগ’র কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও আসন্ন তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম মোড়ল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগ’র সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ রাম প্রসাদ, শাহিনুর রহমান খাঁ প্রমুখ। উপজেলা জাতীয় শ্রমিক লীগ’র সাধারণ সম্পাদক জি. এম. শফিউর রহমান ডানলাপের সঞ্চালনায় বক্তারা সরদার মশিয়ার রহমান এর উপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানান। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ সহ আওয়ামী লীগ’র অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *