ঢাকাThursday , 31 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আলিমগেট গণধর্ষণের আসামি সাগর, বেল্লাল ও শফিক ঢাকা থেকে গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 31 January 2019, 21:04

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন আলিম সিটিগেট রেললাইন এলাকায় গণধর্ষণের প্রধান আসামি সাগরসহ সকলকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের ঘটনার মামলার দায়েরের পরই পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযুক্ত ধর্ষক সাগর, বেল্লাল এবং শফিককে ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার তাদেরকে আদালতে ১৬৪ ধারায় জবাবন্দি গ্রহণ করা হবে।
পুলিশ জানান, আফিলগেট এলাকায় দশম শ্রেনীর ছাত্রী (১৬) কে ফুসলিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সুকৌশলে ধর্ষণের ঘটনায় সাগর, এবং তার বন্ধু বেলাল ও শফিককে ঢাকার বাড্ডার কুড়িল বিশ্ব রোড পোষ্ট অফিস গলি থেকে বুধবার রাত ৯টায় বেলালকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাগর এবং শফিককে আটক করা হয়। আটকৃতদেরকে গতকাল বৃহস্পতিবার দুপুরে খানজাহান আলী থানায় আনা হয়েছে। আটককৃতরা প্রাথমিক ভাবে পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছে। আজ শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
খানজাহান আলী থানার ওসি তদন্ত মো. কবির হোসেন জানান, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার দৌলতপুর জোন (পদান্নতি প্রাপ্ত এডিসি) শেখ ইমরানের নেতৃত্বে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. শফিকুল ইসলামসহ পুলিশের একটি টিম বিভিন্ন সোর্স এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ঢাকার বাড্ডার কুড়িল বিশ্ব রোড পোষ্ট অফিস গলি এলাকা থেকে বুধবার রাতে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারী রাতে সাগর নামের এক যুবক তাকে কিছু কেনাকাটার করে দেবার প্রলোভন দেখিয়ে সারাদিন বিভিন্ন স্থানে ঘুরিয়ে সন্ধ্যায় সাগর তার বন্ধু শফিক ও বেল্লাল নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে খানাজাহান আলী থানায় তিনজনকে অভিযুক্ত করে ভিকটিমের পিতা খানজাহান আলী থানায় মামলা দায়ের করা হয়েছে(মামলা নং ২১ তাং -২৯/১/১৯)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *