ঢাকাThursday , 31 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সড়ক দুর্ঘটনায় আহত সৈনিকলীগ নেতা শোভনের পাশে জেলা নেতৃবৃন্দ

admin
January 31, 2019 8:52 pm
Link Copied!

বুধবার সকালে নলতা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সহ-সভাপতি আমজাদ হোসেন শোভন। স্থানীয়রা উদ্ধার করে তাকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সহ-সভাপতি দুর্ঘটনায় গুরুতর আহতের খবর শুনে বুধবার রাত ৯টায় হাসপাতালে ছুটে যান সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সভাপতি মাহমুদ আলী সুমন, সাধারণ সম্পাদক অ্যাড. তৌহিদুর রহমান শাঈন, সহ-সভাপতি জাহিদুর লিটু, হাসানুজ্জামান ডাবলু, আসাদুজ্জামান জালাল, যুগ্ম সম্পাদক শেখ মারুফ, আহমেদ খান শামীম, শাহীনুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন, সহ-সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান বকুল, অর্থ সম্পাদক তাইহাতুল ইসলাম মুকুল, সদস্য শেখ মারুফ হোসেন, রুবেল মল্লিক, ফিরোজ হোসেন সম্রাট, শাহানারা আলী শীলা, সুরাইয়া পারভীন, গাজী রহমাতুল্লা, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের পৌর শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।