শিশু শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ
সদর উপজেলার গয়েশপুর এসকেএস বুদ্ধী প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সহকারি শিক্ষক মনজুরুল ইসলাম ও আছিয়া বেগম স্মৃতি পাঠাগার আলিপুরের সহ-সভাপতি অহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সুমাইয়া, সুজয়, সোহরাব হোসেন, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান, নাজমা খাতুন ও সাবিয়া নাসরিন প্রমুখ। অনুষ্ঠানে আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের পক্ষ হতে ১৩০ প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে টিফিন হিসেবে বিস্কুট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply