ঢাকাThursday , 31 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনা সরিষার মাঠ দিবস

admin
January 31, 2019 8:47 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনা সরিষা-১০ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে তালা উপজেলার নগরঘাটা গ্রামের ঈদগাহ মাঠে পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল ও ফলের জাত উন্নয়ন কর্মসূচির অর্থায়নে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আরাফাত তপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ্বাস। এসময় তিনি বলেন, স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনাসরিষা-১০ চাষ করলে কৃষক অধিক লাভবান হতে পারে। বাংলাদেশ সরকার কৃষি ও কষকের উন্নয়নে উন্নত ও উচ্চ ফলনশীল জাতের বীজ সরবরাহ ও সহায়তা দিয়ে যাচ্ছেন। অধিক ফলন পেতে কৃষকরা দিন দিন বিনা সরিষা ১০ বেশি বেশি চাষ করছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের পরিদর্শন কর্মকর্তা শেখ আনছার আলী, বিনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুজ্জামান, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা নুরুল হক, উপ-সহকারি কৃষি অফিসার মো. আসাদুজ্জামান, ফার্ম ম্যানেজার মো. আতিকুল ইসলাম প্রমুখ।
কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক মো. মোসলেম সরদার, কৃষক মো. জুলফিকার সরদার, কৃষক রশিদ গাইন, কৃষক মফিজুল ইসলাম, কৃষক মাসুদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বৈজ্ঞানিক কমর্কর্তা মাসুম সরদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।