ঢাকাWednesday , 30 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় এবং নবাগত শিক্ষার্থীদের বরণ

admin ঢাকা
আপডেট: 30 January 2019, 22:58

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এসএম কামরুল হাসানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সেলিম খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। তিনি বলেন, মুখস্থ বিদ্যার শিক্ষায় শিক্ষিত না হয়ে সততা ও নিষ্ঠার শিক্ষা গ্রহণ করতে হবে। ছাত্রছাত্রীদের লেখাপড়া শেখানোর পাশাপাশি তাদের মুল্যবোধের শিক্ষা দিতে হবে। তবেই একটি সুশৃঙ্খল জাতি গঠন করা সম্ভব হবে।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আজগার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহেদুজ্জামান বাবলু, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ.ফ.ম লুৎফর রহমান, ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহম্মাদ আলী সরদার প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার নরিম আলী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বিআরডিবি’র চেয়ারম্যান গাজী জাহাঙ্গীর কবির, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল হক সাজু, উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেনসহ শিক্ষার্থী, অভিভাবক ও সূধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *