ঢাকাWednesday , 30 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে ভূয়া ক্যাপ্টেন আটক

admin
January 30, 2019 10:53 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে সেনাবাহিনীর ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী শংকরাজ মজুমদার (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩০ জানুয়ারি) সকালে বেনাপোল সীমান্তের চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সামনে থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক শংকরাজ বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের শংকর মজুমদারের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মনির হোসেন জানান, সকালে ওই যুবক চেকপোস্ট শূণ্য রেখায় দাঁড়িয়ে ছিলেন তার স্বজনদের অপেক্ষায়। এ সময় তাকে একটু সরে দাঁড়াতে বললে তিনি নিজেকে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন পরিচয় দেয়। এসময় তার কথা বার্তায় সন্দেহ মনে হলে ক্যাম্পে ডেকে নিয়ে জিজ্ঞাসা করা হয়। পরে খোঁজখবর নিয়ে জানা যায় তিনি মিথ্যা পরিচয় দিয়েছেন। আটকৃতের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।