সরদার মশিয়ার রহমানকে হত্যার প্রচেষ্টাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ
সৌমেন মজুমদার, তালা: তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানকে হত্যার প্রচেষ্টাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় তালা তালা প্রেসক্লাবের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ এম এ ফয়সালের পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা এম এ হাকিম, সদস্য কাজী লিয়াকত হোসেন, আকবর হোসেন প্রমুখ।
এসময় তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জি এম গোলাম রসুল, সদস্য অর্জুন বিশ্বাস, প্রভাষক নজরুল ইসলাম, সুলতান আহম্মেদ, খলিলুর রহমান লিথু, আকবর হোসেন, আব্দুল জব্বার, এস এম লিয়াকত হোসেন, আব্দুস সালাম, শাহাদাত হোসেন, প্রভাষক ইয়াছিন আলী, ইলিয়াস হোসেন, ফিরোজা রহমান শিমু, রবিউল ইসলাম, তাজমুল ইসলাম, আজমল হোসেন জুয়েল, নুর ইসলাম, জাহাঙ্গীর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু, আছাদুজ্জামান রাজু, মিজানুর রহমান, খলিলুর রহমান, সুমন রায় গণেষ, একে রায়হান উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে সাংবাদিকবৃন্দ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা করেন।

Leave a Reply