ঢাকাWednesday , 30 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছার লতা উপ-নির্বাচনে ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

admin ঢাকা
আপডেট: 30 January 2019, 22:25

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় লতা ইউপি উপ-নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী প্রয়াত ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাসের স্ত্রী দেবী রাণী বিশ্বাসসহ এ পর্যন্ত ৬ চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার পবিত্র কুমার দাসের দপ্তর থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
অন্য প্রার্থীরা হলেন আ’লীগের মনোনয়ন বঞ্চিত চিত্তরঞ্জন মন্ডল, সঞ্জিত সরকার, সমীর কুমার, হারুনার রশিদ ও তপন কুমার সরদার। দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। দেবী রাণীর মনোনয়নপত্র সংগ্রহকালে উপজেলা আ’লীগ সদস্য গোলাক চন্দ্র মন্ডল, পূজা পরিষদের সাবেক সম্পাদক রতন কুমার ভদ্র, লতার ভারপ্রাপ্ত আ’লীগ সভাপতি নির্মল বৈদ্য, সম্পাদক মঙ্গল চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক সোহরাব হাওলাদার, ইউপি সদস্য সুষমা গোলদার, প্রদীপ বিশ্বাস, সাবেক ইউপি সদস্য স্বপন মন্ডল বাবু, আরশাদ গাজী, সৃষ্টিধর বিশ্বাস, অনিল কৃষ্ণ সরকার, মৃগাঙ্গ বিশ্বাস, নিশিকান্ত মন্ডল, শওকত হাওলাদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *