ঢাকাWednesday , 30 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শোভনালী গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে মাইকিং

admin ঢাকা
আপডেট: 30 January 2019, 22:17

আশাশুনি প্রতিনিধি: ‘অল্প সময়ে স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এই শ্লোগানকে সামনে রেখে শোভনালী গ্রামআদালতের সচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ব্যাপি মাইকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) সকালে শোভনালী ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণে (২য় পর্যায়) সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী এ মাইকিং শুরু করা হয়েছে। শোভনালী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, ইউপি সচিব আমিনুর রশিদ, গ্রাম আদালত সহকারি কনক চন্দ্র মন্ডলসহ অন্যান্য ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, গ্রাম আদালতে পঁচাত্তর হাজার টাকার এখতিয়ারভুক্ত ফৌজদারী বিরোধের জন্য দশ টাকা ও দেওয়ানী বিরোধের জন্য বিশ টাকা ফিস জমা দিয়ে সুষ্ঠু সমাধান পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *