জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শ্যামনগর উপজেলা কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ২৫ জানুয়ারি নিজস্ব কার্যালয়ে আলোচনা সভায় সকলের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে ২১ সদস্য বিশিষ্ট নতুন পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিভুক্তরা হলেন সভাপতি এস এম কামরুল হায়দার নান্টু, সিনিয়র সহ-সভাপতি স.ম বাহারুল মজনুন রাজ, সহ-সভাপতি এস এম শফিউল আযম, শেখ আ. আলিম, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান ডলার, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম হুমায়ান কবীর হিমু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির-২, অর্থ সম্পাদক শুভংকর বাইন, দপ্তর সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনির-১, প্রচার ও তথ্য গবেষণা সম্পাদক আ. রাজ্জাক, প্রকল্প,সমবায় ও সমাজকল্যাণ সম্পাদক জি,এম মাহমুদ আল ফরিদ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আসাদুজ্জামান ডাবলু, শিক্ষা সম্পাদক মিজানুর রহমান, আইন, হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক মেহবুব আলম সবুজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, যুদ্ধাহত ও শহিদ পরিবার বিষয়ক সম্পাদক আবু তালেব, কার্যকরী সম্পাদক জামিল উদ্দীন, মনিরুজ্জামান, গাজী আল মামুন ও রবিউল ইসলাম।
