ঢাকাWednesday , 30 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের বর্ধিত সভা: উপজেলা নির্বাচনে হাফিজুল ইসলামকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

admin ঢাকা
আপডেট: 30 January 2019, 22:07

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের বর্ধিত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি হাফিজুল ইসলামের প্রার্থিতা ঘোষণা দেয়া হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় দেবহাটার পারুলিয়া গরুহাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সংগঠনের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে তাকে সমর্থন করেন নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম। প্রধান বক্তা ছিলেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ হোসেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রইছউদ্দীন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আহবায়ক নূরুজ্জামান হোসেন লাভলু, পারুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি মোনতেজ আলী, সখিপুর ইউনিয়ন আহবায়ক এসকে অভি, নওয়াপাড়া ইউনিয়ন আহবায়ক আমজাত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *