তালা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মশিয়ারের উপর হামলার ঘটনায় বিক্ষোভ
সৌমেন মজুমদার, তালা: তালা উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) সকালে তালা উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসনের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে সাতক্ষীরা সদরের জেলা রেড ক্রিসেন্ট অফিসের সামনে সরদার মশিয়ারকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

Leave a Reply