নৌকা প্রতীকের বিরোধিতা: বুড়িগোয়ালিনীর ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বহিষ্কার
বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে নৌকা প্রতীকের বিরোধিতা করায় বুড়িগোয়ালিনীর ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতিকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন শাখার সভাপতি জি.এম সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জি.এম মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সত্য ভূষণ বিশ্বাস সাংগঠনিকভাবে নিস্ক্রিয় থাকা এবং গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ্যে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে সংগঠনের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো। আরও নির্দেশ দেওয়া হলো সত্য ভূষণ বিশ্বাস যুবলীগের পরিচয় দিয়ে নাম ভাঙালে অথবা কোন বিতর্কিত কাজ করলে তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply