ঢাকাTuesday , 29 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগর ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

admin ঢাকা
আপডেট: 29 January 2019, 22:34

জামাল উদ্দীন, কৃষ্ণনগর (কালিগঞ্জ): কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপির আসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা কবিরুজ্জামান মন্টু ইতোমধ্যে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। সম্প্রতি তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে প্রার্থিতার ব্যাপারে নিশ্চিত হয়েছেন।
এদিকে সাবেক চেয়রাম্যান কেএম মোশাররফ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন লাকী পেয়েছেন জাতীয় পার্টির মনোনয়ন। তিনি তার স্বামীর স্থলাভিষিক্ত হয়ে অপূর্ণ কাজগুলো পূর্ণ করতে চান।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ব্যাপারে ঘোষণা দিয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান মোল্লা। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকায় কিছুটা আস্থা ইতোমধ্যেই অর্জন করতে পেরেছেন।
উল্লেখ্য, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল ৩১ জানুয়ারি, যাচাই-বাছাই ৩ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ১০ ফেব্রুয়ারি, নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *