কদমতলায় বিদায় সংবর্ধনা
রতনপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: রতনপুর ইউনিয়নের কদমতলা ইএমএস কোচিং সেন্টারের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়াগাছা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি উজ্জীবনী ইন্সটিটিউটের প্রধান শিক্ষক ও ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু।
মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ইএমএস কোচিং সেন্টারের পরিচালক ও ক্রীড়া ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পিডিকে বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আহম্মেদ, কাটুনিয়া রাজবাড়ী কলেজের শিক্ষক আব্দুল ওয়াহিদ, শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান, মুড়াগাছা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুস সাদাত সোহাগ প্রমুখ।
ছাত্র ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সোয়াইবা আফরিন ও বৈশাখী গায়েন। শুরুতে ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলুকে ক্রেস্ট ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply