ঢাকাTuesday , 29 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে কালিগঞ্জে প্রধান শিক্ষকদের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 29 January 2019, 22:23

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার ১৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। সহকারি উপজেলা শিক্ষা অফিসার মিরাজুল আশরেকিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়েবুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান দোলন, ওমর ফারুক, প্রশান্ত মন্ডল প্রমুখ।
সভায় প্রধান অতিথি সরদার মোস্তফা শাহিন প্রাথমিক শিক্ষার্থীদেরকে ইংরেজীতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদেরকে নির্দেশ প্রদান ও ইংরেজী শিক্ষা বিষয়ে শিট প্রদান করেন। বিশেষ অতিথি সাঈদ মেহেদী বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই আমাদেরকেও এগিয়ে আসতে হবে। সেজন্য ডিজিটাল মাল্টিমিডিয়া ব্যবহার করে শিক্ষার্থীদেরকে পাঠদান দেওয়ার জন্য প্রধান শিক্ষদেরকে পরামর্শ প্রদান করেন। এছাড়া ডা. তৈয়েবুর রহমান স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *