তালায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে তালার তেঁতুলিয়াস্থ জাপা চেয়ারম্যানের তথ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ দিদার বখতের বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্ত।
বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা সাবেক চেয়ারম্যান সামছুর রহমান, উপজেলা জাপা নেতা জামাল উদ্দীন মোড়ল, অধ্যাপক আমজাদ হোসেন, শেখ সিরাজুল ইসলাম, এসএম জাহাঙ্গীর হাসান, জালালপুর ইউনিয়ন জাপার সভাপতি হাসেম আলী, সাংগঠনিক সম্পাদক রণজিত চৌধুরী, সরুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম খাঁন, জাপা নেতা আজাদ মাহমুদ, এসএম তকিমউদ্দীন, আরশাফুল ইসলাম, আব্দুর রাজ্জাক বিশ্বাস, শহিদুল্লাহ্ ওসমানী, স্বেচছাসেবক পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম, মাগুরা ইউনিয়ন সভাপতি শেখ সোহাগ, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান, ছাত্রসমাজের জেলা সহ-সভাপতি বিএম জুলফিক্কার রায়হান, সাধারণ সম্পাদক এসএম আকরামুল ইসলাম, উপজেলা সভাপতি নজরুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, ধানদিয়া ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব, ছাত্র সমাজ নেতা নাজমুল ইসলাম, শেখ জিয়া, খায়রুল বাসার বাবু। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জাপা নেতা আব্দুর রাজ্জাক বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি
