ঢাকাTuesday , 29 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকারি কলেজ মাঠে সফটরক প্রিমিয়ার ক্রিকেট লীগের পর্দা উঠছে আজ

admin
January 29, 2019 9:44 pm
Link Copied!

রাইয়ান সাকিল: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সফটরক প্রিমিয়ার ক্রিকেট লীগের পর্দা উঠছে আজ।
জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় বুধবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এসএম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করবেন।
দুটি গ্রুপে ভাগ হয়ে এবারের প্রিমিয়ার লীগে অংশ নিচ্ছে আটটি দল।
বুধবার ৫০ ওভারের উদ্বোধনী ম্যাচে সুলতানপুর ক্লাবের মুখোমুখি হবে ইউনাইটেড ক্লাব।
এছাড়া বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) গণমুখী সংঘ বনাম পি.কে ইউনিয়ন ক্লাব, শুক্রবার (১ ফেব্রুয়ারি) টাউন স্পোর্টিং ক্লাব বনাম দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব, শনিবার (২ ফেব্রুয়ারি) এরিয়ান্স ক্লাব বনাম সেবা সংঘ, রবিবার (৩ ফেব্রুয়ারি) সুলতানপুর ক্লাব বনাম পি.কে ইউনিয়ন ক্লাব, সোমবার (৪ ফেব্রুয়ারি) গণমুখী সংঘ বনাম ইউনাইটেড ক্লাব, মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) টাউন স্পোর্টিং ক্লাব বনাম সেবা সংঘ, বুধবার (৬ ফেব্রুয়ারি) এরিয়ান্স ক্লাব বনাম দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব, বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সুলতানপুর ক্লাব বনাম গণমুখী সংঘ, শুক্রবার (৮ ফেব্রুয়ারি) পি.কে ইউনিয়ন ক্লাব বনাম ইউনাইটেড ক্লাব, শনিবার (৯ ফেব্রুয়ারি) টাউন স্পোর্টিং ক্লাব বনাম এরিয়ান্স ক্লাব ও রবিবার (১০ ফেব্রুয়ারি) সেবা সংঘ বনাম দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাবের খেলা অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।