যশোরে ফেনসিডিলসহ নারী আটক
যশোর প্রতিনিধি: শার্শার গোগা এলাকা থেকে মঙ্গলবার সকালে ফাতেমা বেগম (হালিমা)কে ৪৪ বোতল ফেনসিডিলসহ আটক করেছে বিজিবি। ফাতেমা বেগম যশোর সদরের কারবালা এলাকার মহিউদ্দিন সুইটের স্ত্রী।
বিজিবি জানিয়েছে, গোগা বিওপির একটি টহল দল গোগা এলাকায় অভিযান চালিয়ে রাস্তার উপর থেকে ফাতেমাকে আটক করে। পরে তার কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

Leave a Reply