ঢাকাTuesday , 29 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গরীব দুস্থদের মাঝে জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

admin ঢাকা
আপডেট: 29 January 2019, 20:35

ডেস্ক রিপোর্ট: গরীব দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ স্বপন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, মীর জাকির হোসেন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌরসভার ০৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন মির্জা প্রমুখ।
এসময় প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি, জেলা ভূমিহীন সমিতি, কাশেমপুর মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, বাংলাদেশ বাস্তহারা লীগ, আদিবাসী বেঁদে হরিজন নৃ-তাত্ত্বিক বাংলাদেশ দলিত পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *