ঢাকাTuesday , 29 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পুলিশ লাইনস স্কুলে সততা স্টোর উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 29 January 2019, 20:33

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পুলিশ লাইনস স্কুলে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সততা স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরি। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আবুল হোসেন, সদ্য যোগদানকৃত উপ-পরিচালক নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দীন ও সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একটা সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো। এখন আর সেটি হয় না। দুর্নীতিমুক্ত হতে শুরু করেছে বাংলাদেশ। আগামী প্রজন্মকে সততার শিক্ষা দেওয়ার জন্য এধরনের উদ্যোগ গ্রহণ করাকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করায় বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী শেওলাতুননেছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *