কালিগঞ্জে শেখ ওয়াহেদুজ্জামানের স্মরণে শোক সভা
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের কমান্ডার (যুদ্ধকালীন কমান্ডার) শেখ ওয়াহেদুজ্জামানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও কুলখানী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে নাজিমগঞ্জ বাজার চাঁদনীতে এই দেয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জামাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নূরুজ্জামান জামু, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলু, ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহছান, সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম।

Leave a Reply