আনুলিয়া ইউপির ২নং ওয়ার্ডের উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি
সমীর রায়, আশাশুনি: আশাশুনির আনুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপনির্বাচন হবে ২৮ ফেব্রুয়ারি। সোমবার (২৮ জানুয়ারি) সকালে আশাশুনি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসসার সাইফুর রহমান জানান, আটানী গ্রামের মৃত আফতাব উদ্দীনের ছেলে ২ নং ওয়ার্ডের সদস্য আব্দুস ছাত্তার ১৩ ডিসেম্বর মৃত্যুবরণ করায় তার পদটি শূন্য হয়। শূন্য পদে নির্বাচন বিধিমালা অনুযায়ী উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ জানুুয়ারি, বাছাই ৩ ফেব্রুয়ারি, প্রার্র্থিতা প্রত্যাহার ১০ ফেব্রুয়ারি ও ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি)।

Leave a Reply