ঢাকাMonday , 28 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা

admin
January 28, 2019 10:06 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) সকালে আশাশুনি উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, প্রকৌশলী আখতার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরুণ ব্যানার্জী, সমাজসেবা কর্র্মকর্তা ইমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সমবায় কর্মকর্তা আনছারুল আজাদ, নির্বাচন কর্মকর্তা সাইফুর রহমান, শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার, কৃষি কর্মকতা রাজিবুুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় উল্লেখ করা হয় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জানান, গোকুলনগর ও নাকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দুটি জরাজীর্র্ণ। যার মধ্যে একটি ভবন পরিত্যক্ত। গোকুলনগর স্কুলমাঠে গোলপাতার ছাউনির ঘরের মেঝেতে বসে প্রচন্ড শীতে শিশুরা পাঠ নিতে বাধ্য হচ্ছে। এছাড়া নাকনা স্কুলের ভবনটি পরিত্যক্ত থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে শিশুরা সেখানে পাঠাভ্যাস করতে বাধ্য হচ্ছে। তিনি অনতিবিলম্বে স্কুল দুটির নতুন ভবন নির্মানসহ সুুভদ্রাকাটি আশ্রায়ণ প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।