মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় নবযাত্রা প্রকল্পের আয়োজনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুনছুরুল হক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারতী সেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের হিসাব রক্ষক সাব্বির আহম্মেদ, ইউপি সদস্য রোকেয়া খাতুন বেবী, আব্দুল কাদের, এসএমসি সদস্য আশরাফ হোসেন ও হাফেজ রফিকুল ইসলাম। নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার মৌসুমী আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুর রহমান ও রিয়াজ আহম্মেদ।

Leave a Reply