ঢাকাMonday , 28 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি সদর ইউনিয়ন তাঁতীলীগের কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 28 January 2019, 21:54

আশাশুনি প্রতিনিধি: মিলন হোসনকে আহবায়ক ও হাফিজুল ইসলামকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আশাশুনি সদর ইউনিয়ন তাঁতীলীগের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় আশাশুনি সরকারি কলেজ মিলনায়তনে সদর ইউনিয়ন তাঁতীলীগের আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক ডা. বদিউজ্জামান মন্টু।
সদস্য সচিব রবিউল ইসলাম নবুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা এসএম হুমায়ন কবীর সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তরুণলীগের সভাপতি জিএম আক্তারুজ্জামান প্রিন্স, যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান কালু, সাবেক ছাত্রনেতা জুয়েল রানা, শ্রমিকনেতা শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মিলন হোসেনকে আহ্বায়ক, মনিরুল ইসলাম তুহিন, রুহুল আমিন, রফিকুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক ও হাফিজুল ইসলামকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *