সাতক্ষীরায় আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশনের আলোচনা
সাতক্ষীরায় আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টায় কোয়ালিশন জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি অপরেশ পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন খুরশিদ জাহান শীলা, রিয়াজুল ইসলাম, মঙ্গল মাহাতো, উত্তম কুমার মজুমদার, সংকর চন্দ্র মন্ডল, আব্দুস সালাম, জয়ন্ত রাণী দাশ, সুশান্ত মল্লিক, সঞ্জিব ঘোষ, আব্দুস সামাদ, আনন্দ মুন্ডা প্রমুখ। সভায় আসন ভেদে উপজেলা এনসিআইপি কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা, সিবিও গঠন প্রসঙ্গে এবং আদিবাসীদের জমিজমা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply