ঢাকাMonday , 28 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধানদিয়ায় জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

admin ঢাকা
আপডেট: 28 January 2019, 21:19

মঈনুল আমিন মিঠু, ধানদিয়া (পাটকেলঘাটা): পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়ন পরিষদে জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল আমিন মিলন এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাচন কার্যালয়ের আল মামুন ও মোহাম্মদ রফিক উপস্থিত থেকে কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য গোলাম মোস্তফা, আকতার হোসেন সাহেব আলী, অপূর্ব, আ. মান্নান, রমেশ সাহা, আঞ্জুমান আরা, মনজিলা খাতুন গ্রাম আদালত সহকারি রহুল আমিন, বাবু প্রমুখ।
উল্লেখ্য, ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মোট ১৯৬৭ জনের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *