সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের আওতায় যুবকদের সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি, বল্যবিবাহ-যৌতুক, ইভটিজং, মাদকাসক্তি, সহিংসতা, সন্ত্রাসবাদ, লিঙ্গ সমতা, আর্থ সামাজিক বৈষম্য, জলবায়ু পরিবর্তন, এসডিজিসহ বিভিন্ন বিষয়ে উপস্থাপনার উপর ইউনিয়ন যুব কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর আয়োজনে, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, সাস সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী শামীম হোসেন, প্রবীন জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির সংগঠক মাহবুবুর রহমান, সাস সমৃদ্ধি কর্মসূচির ডা. মনোজ কুমার হালদার, ইউপি সদস্য মোকলেছুর রহমান, আকবার আলী, পরিতোষ বিশ্বাস, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, নির্মল কুমার মন্ডল, হাফিজুর রহমান, আলফাতুন নেছা, সাস’র শিক্ষিকা, স্বাস্থ্য সেবিকাবৃন্দ।
