কালিগঞ্জে পুলিশ সেবা সপ্তাহ পালন
কালিগঞ্জ প্রতিনিধি: ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ প্রতিপাদ্যে কালিগঞ্জে থানা পুলিশের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে। রোববার (২৭ জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে থানা চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও থানা চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি।
এসময় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) রাজিব হোসেনসহ থানার সকল উপ-পরিদর্শক, সহকারি উপ-পরিদর্শক, কনেস্টেবল, গ্রাম পুলিশ, কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের স্কাউট দল।

Leave a Reply