ঢাকাSunday , 27 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় পুলিশ সেবা সপ্তাহ পালিত

admin ঢাকা
আপডেট: 27 January 2019, 22:22

তালা প্রতিনিধি: তালায় পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) সকালে থানা পুলিশের আয়োজনে সপ্তাহব্যাপী পুলিশ সপ্তাহ পালন উপলক্ষ্যে একটি র‌্যালি থানা চত্বর থেকে বের হয়ে উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী শহিদুল ইসলাম, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান প্রমুখ। এ সময় তালা থানা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য ও গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *