ঢাকাSunday , 27 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা

admin ঢাকা
আপডেট: 27 January 2019, 22:21

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় থানা ভবন থেকে বের হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার নয়ন কুমার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বক্কার গাজী, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, দেবহাটা থানার এসআই মামুনুর রহমান, মোস্তাফিজুর রহমান, হেদায়েত হোসেন, এসআই দরবেশ ফকির, আব্দুল গনি, জুয়েল আহমেদ, দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক পরিষদের আরমান হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নির্মাণ কুমার মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *