কেঁড়াগাছির বাকসা মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসায় ২০১৯ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান করা হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে সুপার মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা কবিরুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি ও হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মরতজা আলী।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, অভিভাবক প্রতিনিধি আব্দুস সাত্তার, প্রাক্তন ছাত্র সাংবাদিক শফিকুর রহমান, শিক্ষক প্রতিনিধি এবিএম রুহুল কুদ্দুস, কেতাব আলী, শিক্ষক শফিকুল ইসলাম, সহ-সুপার মাওলানা রুহুল কুদ্দুস, মাওলানা শফীউল্লাহ, মাওলানা শফিকুল ইসলাম, শিক্ষক হযরত আলী, বিএসসি শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply