কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন
মোজাহিদুল ইসলাম: কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত কাউন্সিল নির্বাচনে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৪শ ১৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩শ ৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করে।
প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি শ্রেণিতে ২ জন করে প্রতিনিধি নির্বাচিত করা হয়। এই ৬ জন ছাড়াও সর্বোচ্চ ভোটপ্রাপ্ত একজন শীর্ষ নেতা নির্বাচিত হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীরা হলো তৃতীয় শ্রেণির বুশরা তারার নূর ও লামিয়া সুলতানা, চতুর্থ শ্রেণির মৌমিতা মাহজাবিন ও কাজী রেজওয়ান আজম এবং পঞ্চম শ্রেণির আরিফুজ্জামান আলিফ ও উনাইছা রহমান। এছাড়া সর্বোচ্চ ২৯৭ ভোট পেয়ে শীর্ষ নেতা নির্বাচিত হয় পঞ্চম শ্রেণির সাদিকুর রহমান খাঁন চৌধুরী।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে পঞ্চম শ্রেণির আনিকা তাহসিন। তার সহযোগী ছিলো ৩ জন প্রিজাইডিং ও ৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার।

Leave a Reply