ঢাকাSunday , 27 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরের খেদাপাড়ায় নৌকা পেলেন আলীম

admin ঢাকা
আপডেট: 27 January 2019, 22:06

যশোর প্রতিনিধি: মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল আলীম জিন্নাহ।
রোববার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দলের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্র হাতে পান তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মমিনসহ ১৭ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে আব্দুল আলিম জিন্নাহকে দল চূড়ান্ত মনোনয়ন দেয়। গত ইউপি নির্বাচনেও আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছিলেন জিন্নাহ। সেবার তিনি স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক সরদার মুজিবর রহমানের কাছে হেরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *