তালায় দুই সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক পলাতক
তালা প্রতিনিধি: তালায় দুই সন্তানের জননী এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার বালিয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক মনিরুল সরদার (৩০) পলাতক রয়েছে। সে একই গ্রামের আফছার আলী সরদারের ছেলে। এদিকে, ধর্ষিতা বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গৃহবধূর চাচা জানান, তাদের জামাই স্বামী বরিশালে একটি ইট ভাটায় কাজ করেন। স্বামী বাড়ি না থাকার সুযোগে প্রতিবেশী লম্পট ও মাদক ব্যবসায়ী মনিরুল তাকে প্রায়ই উত্যক্ত করতো। এরই জের ধরে রোববার রাত ২টার দিকে মনিরুল ওই গৃহবধূর বাড়ির দরজার ছিটকিনি সাবল দিয়ে ভেঙে তার দুই সন্তান কে ছুরি দিয়ে হত্যা করার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ধর্ষিতার স্বামী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তারা জানিয়েছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে, এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply