ঢাকাSunday , 27 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ইয়াবা ব্যবসায়ী আটক

admin ঢাকা
আপডেট: 27 January 2019, 21:30

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের চিহ্নিত মাদক সম্রাট খোকনকে আটক করেছে শ্যামনগর পুলিশ। রোববার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় শ্যামনগর সদর বাস টার্মিনাল সংলগ্ন সবজি হোটেল নামের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
সে বাদঘাটা কলোনী পাড়া গ্রামে মৃত বিষে গাজীর ছেলে। খোকন আটক হওয়ায় এলাকার মাদকসেবীরা চিন্তাগ্রস্ত হলেও সুধী সমাজ পুলিশকে সাধুবাদ জানিয়েছে।
এলাকার সচেতন মহল জানায়, খোকন মাদকসহ বারবার আটক হলেও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসায় নামে। এলাকায় যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সে। খোকনের পাশাপাশি শ্যামনগরের অপর মাদক ব্যবসায়ীদের আটক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন বলেন, শ্যামনগর থেকে যে কোন মূল্যে মাদকসহ সকল প্রকার সমাজ বিরোধী কর্মকান্ড নির্মূল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *