ঢাকাSunday , 27 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কর বৈষম্য হ্রাসে সাত দফা দাবিতে সুপ্র’র সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 27 January 2019, 21:13

সাধারণ মানুষের উপর করের বোঝা কমাতে ও ক্রমবর্ধমান বৈষম্য হ্রাসে সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে সুপ্র সাতক্ষীরা জেলা কমিটি। রোববার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সুপ্র সাতক্ষীরার সাধারণ সম্পাদক মাধব চন্দ্রের সঞ্চালনায় দাবিনামা পাঠ করেন সুপ্র সাতক্ষীরার সহ-সভাপতি অপরেশ পাল।
সাত দফা দাবির মধ্য রয়েছে, করের আওতা বৃদ্ধি, পরোক্ষ করের উপর নির্ভরতা কমানো, ন্যায্য কর ব্যবস্থা চালু করা, কর্পোরেট করের হার বৃদ্ধি, সম্পদের সম বণ্টন, করের বিপরীতে সেবা নিশ্চিত করা, কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করা ও করের টাকার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা।
এ সময় বলা হয়, কর বৈষম্য কমানোর কথা থাকলেও তা এক জায়গাতেই থমকে আছে। ২০১০ সালে সবচেয়ে ধনী ৫ শতাংশ মানুষের আয়ের ভাগ ছিল ২৪ দশমিক ৬১ শতাংশ, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৮৯ শতাংশে। এর অর্থ, সমাজের মুষ্টিমেয় মানুষের কাছে অধিকহারে সম্পদ পুঞ্জিভুত হচ্ছে। সিংহভাগ মানুষ উনয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। ক্রমবর্ধমান আয় বৈষম্য সমস্যা মোকাবিলা করা দুরূহ, কিন্তু অসম্ভব না। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। আয় ও সম্পদ পুনর্বণ্টন কঠিন কাজ, রাজনৈতিক নীতি পরিবর্তন ছাড়া তা অর্জন করা যায় না। করের বোঝা বর্তমানে এই বৈষম্যের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। করের বোঝা কমাতে হলে ধনিক শ্রেণির কাছ থেকে অধিক হারে কর আদায় ছাড়া কোনো বিকল্প নেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদের সম্পাদক জ্যোৎস্না দত্ত, সুপ্র জেলা কমিটির সদস্য শ্যামল বিশ্বাস, লুইস রানা গাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *