ঢাকাSunday , 27 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 27 January 2019, 21:01

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এর আগে বিদ্যালয়ের পক্ষ থেকে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের হলরুমে পরিচালনা পরিষদের সভাপতি মো. মুজিবর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। মানপত্র পাঠ করেন লক্ষী রাণী রাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটির দাতা সদস্য শাহ আলম হাসান শানু, বিদ্যোৎসায়ী সদস্য মো. জাহিদ হাসান আলতু, ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক মো. আব্দুল হামিদ আল-হাফিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *