ঢাকাSunday , 27 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

admin ঢাকা
আপডেট: 27 January 2019, 21:00

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জানুয়ারি) ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ প্রতিপাদ্যে শহরের খুলনা রোড মোড় থেকে জেলা পুলিশের উদ্যোগে র‌্যালিটি বের করে। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে সাতক্ষীরা সদর থানায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় পুলিশকে নিরলস কাজ করতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্ব সুলভ সম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে।
এ সময় কোন সাধারণ মানুষ যেন অহেতুক হয়রানি না হয় সেবিষয়ে পুলিশকে আরো বেশি সর্তক হওয়ার আহবান জানান তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার ইলতুত মিশের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অনিন্দিতা রায়, স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহ্ আবদুল সাদী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবির, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, ফারহা দীবা খান সাথী, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ আব্দুস সেলিম, মো. শহিদুল ইসলাম, শাহিনুর রহমান, শফিকুল আলম বাবু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালিসহ রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সর্বস্তরের পেশাজীবী শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *